Translate

Health issues

সবাইকে কমপক্ষে ১০০ বছর সুস্থ্য অবস্থায় বাচিয়ে রাখা আমাদের লক্ষ্য।

একটু চেষ্টা করলে, কিছু নিয়ম মেনে চললে, আপনিও দীর্ঘ জীবন লাভ করতে পারবেন। বর্তমান বিশ্বে প্রায় ৭,৫০,০০০ মানুষ বেচে আছেন, যাদের বয়স ১০০ বছর বা তার অধিক। সুতরাং, কমপক্ষে ১০০ বছর সুস্থ্যভাবে বেচে থাকাটা অবাস্তব, অসম্ভব কিছু নয়। এই জন্য প্রয়োজন, আপনার ইচ্ছা ও প্রচেষ্টা।

আমরা সবাই জানি, ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু আপনি যদি ধুমপান পরিত্যাগ না করেন, তাহলে আপনার ক্যান্সারে আক্রান্ত হবার ঝুকি থাকবে। প্রতিদিন কমপক্ষে ৮ ঘন্টা ঘুম অপরিহার্য। কিন্তু আপনি যদি প্রতিদিন ৮ ঘন্টা না ঘুমান, তাহলে আপনার মস্তিষ্ক ১০০ বছর পর্যন্ত কর্মক্ষম নাও থাকতে পারে। শরীরকে সুস্থ্য সবল রাখতে, প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা প্রয়োজন। কিন্তু আপনি যদি নিয়মিত ব্যায়াম না করেন, তাহলে ১০০ বছর পর্যন্ত আপনার শরীর কর্মক্ষম থাকার সম্ভাবনা খুবই কম।

সুস্থ্য সবল দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ নিশ্চিত করতে হলে, আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমান সুষম খাবার গ্রহন করতে হবে। কিন্তু আপনি যদি কেক, বিস্কুট আর ফাস্ট ফুড এর উপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে আপনার দীর্ঘ জীবন লাভের সম্ভাবনা কমে যাবে। তবে সুষম খাবার খেলেই হবে না, আপনি যে খাবার গ্রহন করছেন তা নিরাপদ ও ভেজাল মুক্ত কিনা তাও নিশ্চিত করতে হবে। আপনি দীর্ঘ জীবন লাভ করতে পারবেন কিনা, তা আনেকটাই নির্ভর করছে, খাদ্যপণ্য উৎপাদন, প্রস্তুতকরন ও সরবরাহ কাজে যারা নিয়োজিত আছেন, তাদের সততা ও নিষ্ঠার উপর। এই জন্য আমরা তাদের সহযোগিতা কামনা করছি।

টাটকা, নিরাপদ ও সুষম খাদ্য গ্রহনের পাশাপাশি, দুষণমুক্ত নির্মল পরিবেশ নিশ্চিত করাটাও আবশ্যক। আপনার চারপাশের পরিবেশ দুষণ মুক্ত করার জন্য, আপনাকেই ব্যাবস্থা গ্রহন করতে হবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে আপনাকে দুষণমুক্ত নির্মল পরিবেশ যেখানে পাওয়া যায়, সেখানে গিয়ে বসবাস করতে হবে। দীর্ঘজীবী হতে চাইলে, এর কোন বিকল্প নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনাকে সর্বদা টেনশন মুক্ত জীবন যাপন নিশ্চিত করতে হবে। আর এই জন্য আপনার যা কিছু আছে, তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।

আপনি কি হতাশ হয়ে পড়েছেন ?

আপনি কি নিজেকে অসহায় মনে করছেন ? আপনার ইচ্ছা পুরনে এবং আপনার চারপাশে সমস্যাগুলো সমাধানের জন্য, আপনি "ইচ্ছা পুরন কেন্দ্রের" সহযোগিতা নিতে পারেন, যার ঠিকানা:

www.issapurun.com

ইচ্ছা পুরন কেন্দ্রের সহযোগিতা নিয়ে, আপনি আপনার জীবনের সব সমস্যা ও হতাশা দূর করে, দীর্ঘ জীবন লাভের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। আর এই জন্য সর্বপ্রথম আপনাকেই সিদ্ধান্ত গ্রহন করতে হবে। দীর্ঘ জীবন লাভে আপনাকে সহযোগিতা দিতে আমরা আপনার জন্য একটি গাইডলাইন তৈরি করেছি যা আপনি অনুসরণ করতে পারেন, ঠিকানা-

Living 100 Y Guideline

দীর্ঘ জীবন লাভের জন্য আপনাকে কিছু বিধিনিষেধ ও নিয়মকানুন জানতে হবে এবং তা মেনে চলতে হবে। আপনি নিয়ন্ত্রীত জীবন যাপন করবেন কিনা, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আপনার পক্ষে আমাদের নির্দেশনা মেনে চলা সম্ভব না হলে, আপনি ইচ্ছা পুরণ কেন্দ্র থেকে সহযোগিতা চাইতে পারেন। আমরা থাকব আপনার পাশে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন